সাটুরিয়ায় ভ্যানচালক হাসেম হত্যার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জের সাটুরিয়ায় ভ্যান চালক হাসেম আলী হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে দরগ্রাম সাটুরিয়া সড়কের গাছবাড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা। মানববন্ধন থেকে আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী করা হয়।
গত ২৩ জুন দরগ্রাম ইউনিয়নের গাছবাড়ির বাসিন্দা ভ্যান চালক মো. হাসেম আলী সন্ধ্যায় দরগ্রাম বাজারে চা পান করে বাড়ি ফিরছিল। ওইদিন রাতে তাকে হত্যা করে পাট ক্ষেতে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। পরের দিন শনিবার ২৪ জুন তার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত হাসেম আলীর ছেলে মো. নুরুল ইসলাম বাদী হয়ে সাটুরিয়া থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় জিগাজ্ঞাবাদের জন্য প্রতিবেশি মো. আব্দুল জলিল ও মো. ওসমান গনিকে আটক করা হয়। আটক করা হয় হাসেমের স্ত্রী সুফিয়া আক্তারকেও।
দরগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইউপি সদস্য মো. সামাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. আজাহার উদ্দিন, ভ্যান চালক সমিতির সভাপতি মো. পিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ এলাকার গন্যমান্য বাক্তিরা। বক্তারা বলেন, হাসেম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবী করেন এলাকার শত শত মানুষ।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, নিহত হাসেমের স্ত্রীর সাথে একাধিক ব্যাক্তির পরকীয়া ছিল। যাদের সাথে পরকীয়া ছিল তাদের আটক করে জিগাজ্ঞাবাদ করা হচ্ছে। তাদেরকে সোমবার আদালতে হাজির করে ম্যাজিষ্ট্রেট কোর্টে জবানবন্ধি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে। তিনি মনে করেন হত্যাকারীদের দ্রুতই গ্রেফতার করা হবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied