নওগাঁর আত্রাইয়ে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নিয়জিত উপ-সচিব মোহাম্মদ সাইফুল হাসান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মশালায় সংযুক্ত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, সাংবাদিক মাজাহিদ খাঁন, উত্তাল মাহমুদ, তপন কুমার।
অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সকল ইউনিয়নের সচিবসহ আরো অনেকে উপস্থিত ছিল।
কর্মশালায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আত্রাই উপজেলাকে পর্যটনের অপার সম্ভাবনাময় একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলার পতিসর রবীন্দ্র কুঠিবাড়ি, মহাত্মা গান্ধী আশ্রমকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তুলতে এবং আত্রাই নদীর উপরে নৌকার উপর ভাসমান রেস্টুরেন্টে তৈরিসহ উপজেলার বিভিন্ন স্থানকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে অভিমত প্রকাশ করা হয়।
এমএসএম / এমএসএম
বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ