আরএমপির শ্রেষ্ঠ ওসি বোয়ালিয়ার সোহরাওয়ার্দী সম্মাননা স্মারক তুলে দিলেন পুলিশ কমিশনার
২৬ জুন মঙ্গলবার দুপুরে আরএমপি সদর দপ্তরে ২০২৩ সালের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতি আরএমপি’র পুলিশ কমিশনার আনিসুর রহমান,বিপিএম (বার),পিপিএম (বার) অপরাধ পর্যালোচনা সভায় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আরএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দীকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ কমিশনার।
মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণী’র একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয় পুলিশ কমিশনারের কাছে। তার উপরে ভিত্তি করে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ কমিশনার।
আরএমপি সূত্রে জানা গেছে,আরএমপি বোয়ালিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ হিসাবে মো: সোহরাওয়ার্দী যোগদানের পর থেকে থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি,কিশোর অপরাধ,মাদক উদ্ধার,কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এমন ভালোকাজ জুন মাসেও অব্যহত ছিলো বোয়ালিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দীর। সেই পরিশ্রম আরো গতিশীল করতে কমিশনার সম্মাননা পুরস্কার তুলে দেন বোয়ালিয়ার ওসি সোহরাওয়ার্দীকে ।
এসময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক,বিপিএম,পিপিএম (বার),উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied