সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি শুরু
টানা ৫ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরুর প্রথম দিনেই ৬টি ভারতীয় ট্রাকে ৬০ মেট্রিক টন কাঁচামরিচ দেশে প্রবেশ করেছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরুর দ্বিতীয় দিনে সোমবার (৩ জুলাই) দুপুর পর্যন্ত কাঁচা মরিচ ভর্তি ৬টি ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করেছে। ট্রাক প্রতি ১০ মেট্রিক টন করে ৬টি ট্রাকে মোট ৬০ মেট্রিক টন কাঁচা মরিচ ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। আজ সন্ধ্যায় আরো কিছু কাঁচা মরিচের ট্রাক প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন সিএন্ডএফ এজেন্ট কর্তৃপক্ষ।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান বলেন, সকাল থেকে এপর্যন্ত মোট ৬টি কাঁচা মরিচের ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। সন্ধ্যায় আরো কয়েকটি কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করতে পারে। তিনি আরো জানান, কাঁচা মরিচ আমদানির ফলে স্থানীয় বাজারসহ দেশের বাজারে এর দাম কমবে।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দীন বলেন, সকাল থেকে ৬টি কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করেছে। ধীরে ধীরে আরো কয়েকটি কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করবে। একটু সময় লাগবে।
সাতক্ষীরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচ ৪শ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আজ ভোমরা দিয়ে কিছু কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করেছে। ইতোমধ্যে দাম কমতে শুরু করেছে। দু-একদিন গেলে একেবারে ৫০ থেকে ৬০ টাকায় চলে আসবে বলে জানান তিনি।
উল্লেখ্য: এর আগে গত ২৭ জুন (মঙ্গলবার) থেকে ১ জুলাই (শনিবার) পর্যন্ত টানা ৫ দিন ঈদের ছুটিতে বন্দরের সবধরনের আমাদানী-রপ্তানী বাণিজ্য বন্ধ থাকায় দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ে অস্থিরতা বেড়ে যায়।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
Link Copied