আলফাডাঙ্গায় ৪ পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা
ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় কর্মরত চার পুলিশ সদস্যের অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ আগস্ট) সকালে স্বাস্থ্যবিধি মেনে থানার ওসি মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এসআই আব্দুল আজিজ শেখের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংর্বধনা অনুষ্ঠানে কর্মগুণে মনজয়ী চার পুলিশ সদস্য মো. মিজানুর রহমান, মো. আলী নুর, মো. সিদ্দিকুর রহমান ও মো. মজিবর রহমানকে শ্রদ্ধা, ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় বিদায় জানায় আলফাডাঙ্গা থানা পুলিশ।
এ সময় বিদায়ী পুলিশ সদস্যরা আবেগাপ্লুত হয়ে বলেন, কনস্টেবলদের অবসর উপলক্ষে এত আয়োজন দেশের কোথাও দেখিনি। জীবনে কখনো কল্পনা করিনি এত সম্মান, এত ভালোবাসা, এত উপহার দিয়ে আমাদের আনুষ্ঠানিক বিদায় দেয়া হবে।
পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে পরিদর্শক, উপ-পরিদশকসহ সহকর্মী পুলিশদের দেয়া বিরল ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে তারা বলেন, বিদায়কালে আমি প্রাপ্তিতে পরিপূর্ণতা পেয়েছি। দেশের সকল থানায় পুলিশ কর্মকর্তারা যেন আলফাডাঙ্গা থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের মতো অহিংস ও পুলিশ দরদি হয়। অপ্রত্যাশিত বিদায় অনুষ্ঠানে দেয়া অপ্রত্যাশিত ভালোবাসায় মুগ্ধ চার কনস্টেবল আবেগের শুরুতে তার এই প্রত্যাশার কথাগুলো জানান।
বিদায় অনুষ্ঠানে পুলিশ সদস্য রাকিব মোল্লা বলেন, পুলিশ প্রতিটি মুহূর্তে মৃত্যুঝুঁকিতে থেকেও দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকে। কর্তব্য পালনে নিহত-আহত ও পঙ্গু হয়েছেন শত শত পুলিশ। পুলিশ যদি চাকরির শেষে ন্যূনতম সেই সম্মানটা পায় তাহলে সেই সম্মানটাই আমাদের প্রত্যাশা পূরণের চরম পাওয়ার শামিল।
আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বিদায় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিদায়ী চার কনস্টেবলের প্রশংসা করেন। এ সময় তিনি উপস্থিত পুলিশের এসআই, এএসআইসহ সকল পুলিশ সদস্যকে বিদায়ী পুলিশ সদস্যদের ন্যায় যথাযথ দায়িত্ব পালনে সচেষ্ট হতে বলেন।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা