ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

৭৪৩ বোতল ফেনসিডিল জব্দ, ভারতীয় কারবারী সহ আটক ২


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৫-৭-২০২৩ দুপুর ৩:৫৯
 জেলা পুলিশ রাজশাহীর গোয়েন্দা শাখার অভিযানে ফেন্সিডিলের একটি বড় চালান সহ ভারতীয় নাগরিক এক মাদক কারবারি ও অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 
 
বুধবার (৫ জুলাই) পাবনা জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 
 
বুধবার (৫ জুলাই) রাত সাড়ে তিনটায় বাঘা থানার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের জনৈক জামালের আম বাগানে ভারত থেকে পাচার করে আনা ৭৪৩ বোতল ফেন্সিডিল আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম বার এর নির্দেশনায় জেলা ডিবির এসআই ইনামুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান চালিয়ে উল্লেখিত মাদকসহ দু'ব্যক্তিকে আটক করে ।
 
আটক ব্যক্তিরা হলো রাজশাহী জেলার বাঘা থানার আলাইপুর গ্রামের মৃত খামেদ মন্ডলের ছেলে
মোঃ চপল আলী (৩৫) এবং  ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারি গ্রামের মৃত নুজবার শেখ এর ছেলে 
মোঃ জামরুল শেখ (৩৪)। 
 
আটক ভারতীয় নাগরিক জামরুল গত রাতেই এই পরিমান ফেন্সিডিল পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেন্সিডিল জামালের আম বাগানে গ্রহণ করবে এমন তথ্য পেয়ে গোয়েন্দা শাখার সদস্যরা আম গাছে উঠে  ধৈর্য্য সহকারে অপেক্ষা করতে থাকে । ভারতীয় নাগরিক জামরুল দেশি মাদক ব্যবসায়ীদের কাছে ফেন্সিডিলের বস্তাগুলো হস্তান্তর করার এক পর্যায়ে ডিবি সদস্যরা তাদের উপর ঝাঁপিয়ে পড়লে তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় এবং দুজনকে আটক করা সম্ভব হয়। জামরুলকে জিজ্ঞাসাবাদে  জানায় এর আগেও সে অসংখ্যবার এমন বড় বড় চালান বাংলাদেশে এনেছে। সে আরও জানায় বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেন্সিডিল আনা সুবিধা হয়। সে ফেন্সিডিলের বস্তা টিউবের সাথে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেয়। জিজ্ঞাসাবাদে চপল জানায় সে দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। সে বাঘা থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে বাঘা থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।এ ঘটনায় বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে৷

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম