তাড়াশে রাস্তার গাছ কেটে ব্রীজের মুখ বন্ধ করে মাটি ভরাটের চেষ্টা
সিরাজগঞ্জের তাড়াশে রাস্তার গাছ কেটে ব্রীজের মুখ বন্ধ করে মাটি ভরাটের জন্য পায়তারা করছে। এমনটি দৃশ্য দেখা গেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাটরা গ্রামে। ৪ জুলাই মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ভাটরা গ্রামের মৃত হাজী মহির ফকিরের ছেলে মোঃ ইকবাল ফকির প্রতাপ বাজারের পশ্চিম পাশে ভাটরা গ্রামের সরকারী রাস্তার গাছ কেটে ২ নং ব্রীজের মুখ বন্ধ করে মাটি ভরাটের জন্য প্রস্তুতি করেছে। এতে এলাকাবাসীর ব্যাপক ক্ষতি হবে বলে বিষয়টি নিয়ে আলোচনা করছে। কর্তৃপক্ষের নিকট তাদের দাবি এ বিষয়টি নিয়ে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এলাকাবাসীর অভিযোগ এই ইকবাল ফকির তার প্রভাব খাটিয়ে জোরপূর্বক এই ব্রীজের মুখ বন্ধ করে। তাকে এই ব্যাপারে বলতে গেলে সে বলে কাউকে ভয় পাই না। প্রশাসন আমাকে কিছুই করতে পারবে না। সে পূর্বে থেকেই কাউকে ভয় পায় না। সে বাঘলবাড়ী গ্রামীণ ব্যাংকে ডাকাতি হওয়ার মামলার আসমী ছিল। প্রতাপ গ্রামের নারী ধর্ষণ মামলার আসামি ছিল। এই ইস্যুতে সে বলে প্রশাসন কি করবে জানি।
এ ব্যাপারে নওগাঁ ইউনিয়ন ভূমি সহকারী মো জহুরুল ইসলামকে জানালে সে বলেন,আমি গিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।
এ বিয়েয় উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন উর্মী বলেন ,তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বোয়ালমারীতে ধানের জমি থেকে যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রামে ৪০ বছরের মুয়াজ্জিনি শেষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শুক্কুর আলী
চাকিরপশার বিলের শতবর্ষের ইতিহাস নদী থেকে বিল হারাচ্ছে মৎস্য ও জীববৈচিত্র্য
রেলের কারখানায় নকল যন্ত্রাংশের ব্যবহার, অর্থ লোপাট, ঝুঁকিতে সেবা!
পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন
বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ফটিকছড়িতে ‘মির্জারহাট মারকাযুদ দাওয়াহ্ মহিলা হিফয খানা’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত
খালিয়াজুরীতে ভবন সংকটে ব্যাহত পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার-বাল্কহেডসহ ৪ বালু উত্তোলনকারী আটক
পটিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট
কোনাবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রুপ নিয়েছে: গত ৭ দিনে আক্রান্ত ৪৩২
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
Link Copied