চট্টগ্রামে আবার বৃষ্টি, ধুঁকছে বাংলাদেশ
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দিনে টসে হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বার বার হানা দিচ্ছে বৃষ্টি। ম্যাচ শুরুর আগে হালকা বৃষ্টিতে মাঠের পিচ কাভারে ঢেকে রাখা হলেও যথা সময়ে মাঠে গড়িয়েছে বল। তবে মধ্যপথে টাইগারদের উইকেট পতনের সাথে সাথে ঝরেছে মেঘের কান্না। ওপেনিংয়ে ব্যাট হাতে শুরুটা দারুণ করেছিলেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাশ।
শুরুর দুই ওভারেই ১৪ রান সংগ্রহ করে তারা। কিন্তু ২১ বলে ২ বাউন্ডারিতে তামিম আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বৃষ্টি বাধায় খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৪ রান।
একপশলা বৃষ্টির পরে আবারও মাঠে গড়িয়েছিলো খেলা। বাংলাদেশের জন্য বৃষ্টি পুরোপুরি অভিশাপ হয়েই এসেছে,হারিয়েছে আরো ৪ টি উইকেট। চলমান ম্যাচের ৩৪ ওভার তিন বলে আবারও শুরু হয় বৃষ্টি। ততক্ষণে বাংলাদেশ দলে নেই ৭ উইকেট,সংগ্রহ ১৪৪ ।
যদিও ম্যাচের পিচের একপ্রান্তে তৌহিদ হৃদয় ৪২ রান করে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন ৭ বলে তিন রান রান করা তাসকিন।
আফগানিস্তানের হয়ে বল হাতে ফারুকী এবং রশিদ নিয়েছেন সর্বোচ্চ দুটি করে উইকেট।
এমএসএম / এমএসএম
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের
ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের
সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা