ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মাদক রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৫-৭-২০২৩ বিকাল ৬:২০
হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা এলাকা  থেকে আটক আব্দুল্লাহ শাহ (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
 
আজ বেলা ১২টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো: নাজির এই কারাদন্ডের আদেশ  প্রদান করেন।দন্ডপ্রাপ্ত আব্দুল্লাহ শাহ রাজশাহী জেলার গোদাগাড়ি থানার ভাটোপাড়া গ্রামের মৃত আব্দুল গনি শাহ এর ছেলে।জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
 
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ৯ জুলাই সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া শামীম হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টের সামনে অভিযান চালায় র‌্যাব-১২ এর সদস্যরা। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দন্ডপ্রাপ্ত আব্দুল্লাহ শাহ পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ৩২১ গ্রাম হোরোইন জব্দ করা হয়। এঘটনায় র‌্যাবের ডিএডি মোশতাক আহম্মেদ বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন।
 
মামলা চলাকালে ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করে আদালত। অভিযোগ প্রমাণীত হওয়ায় আজ আব্দুল্লাহ শাহকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক