বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়লেন তামিম
আচমকাই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন তামিম ইকবাল। তবে অবসরের সংবাদ সম্মেলনে এসে ঠিকমতো কথা বলতে পারছিলেন না টাইগার এই ওপেনার। বারংবারই চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল পানি। নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করতে গেছে তাকে। তবে কয়েক দফায় নিজেকে সামলে নিয়ে শেষমেশ অবসরের ঘোষণাটা দেন।
চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন চলাকালে বেশ কয়েকবারই মাথা নিচু করে থাকতে দেখা গেছে তাকে। এসময় টিস্যু দিয়ে চোখমুখ মুচছিলেন তিনি।
নিজের অবসরের ঘোষণা দিয়ে কান্নাজড়িত কণ্ঠে তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’
আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’
অবসর–পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তামিম, ‘জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে আবারও ধন্যবাদ।
বাংলাদেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে তামিমেরই সর্বোচ্চ রানের রেকর্ড। এমনকি শেষ সময়ে মিডিয়াকে জানিয়েছেন তার টপিক এখানেই শেষ করে দিতে। এটা বলেই উঠে গেছেন সদ্য বিদায়ী এই ক্রিকেটার।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ