তামিমের অবসরের সিদ্ধান্ত নিয়ে যা বলছে বিসিবি
ঢাকার আকাশে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা চলছে। তবে বাংলাদেশের ক্রিকেট আকাশে আজ শুধুই মেঘের ভেলা। দেশের ক্রিকেট আকাশের এক তারা যে আজ খসে পড়েছে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। তুলে রেখেছেন ব্যাট-প্যাড।
হঠাৎ করে তামিমের এমন সিদ্ধান্ত ভক্ত-সমর্থকদের পাশাপাশি মানতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তামিমের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন।
বোর্ড পরিচালক বলেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, যেটা অনাকাঙ্খিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।’
জালালের মতে, তামিম ইচ্ছে করলে আরও ২ বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতেন। বোর্ড থেকে তামিমকে সিদ্ধান্ত বদলের জন্য কোনো অনুরোধ জানানো হবে কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?