তামিমের অবসরকে ‘অপ্রত্যাশিত’ বলছেন পাপন
বৃহস্পতিবার দুপুর নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। এরপর দিন পার হয়ে সন্ধ্যা নামলেও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে কেউ কোনো প্রতিক্রিয়া দেখাননি। পরে জানা যায় রাতে জরুরি সভায় বসবেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তারা।
এরপর রাজধানীর একটি হোটেলে রাত দশটা নাগাদ শুরু হয় মিটিং। অবশ্য সে মিটিং হয় দুই ঘণ্টাব্যাপী। এরপর দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পরেই গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুরুতেই তামিমের আচমকা এমন সিদ্ধান্ত নিয়ে বললেন অপ্রত্যাশিত।
পাপন বলেন, 'আমাদের জন্য একেবারেই...অবাক হয়েছি, অপ্রত্যাশিত ছিল। ম্যাচের তিনদিন আগেই তামিমের সঙ্গে কথা হয়েছে। গতকাল ম্যাচ শুরুর আগেও কথা হয়েছে। আমার পক্ষে বোঝার কোনো উপায় ছিল না যে এমন সিদ্ধান্ত আসতে যাচ্ছে।'
এমনকি তামিম বিসিবি সভাপতি পাপনকে বলেছিলেন বিশ্বকাপ ছাড়াও পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবেন, 'পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকবে সে বলেছিল। এছাড়া মাশরাফি, সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক এই সিনিয়র পাঁচজন ক্রিকেটার না থাকলে এই জায়গায় বাংলাদেশ আসতো না। আমি সবসময় বলেছি আমাদের বেস্ট ওপেনার তামিম। বেস্ট ব্যাটার মুশফিক। বেস্ট খেলোয়াড় সাকিব। সবসময় বলেছি আমি।'
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?