ভ্যানচালক হাসেম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ২ : রহস্য উৎঘাটন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার ভ্যানচালক হাসেম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে ঘটনার সাথে জড়িত আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দরগ্রাম ইউনিয়নের রুহুল্লী গ্রামের শহীদুল ইসলাম ও পূর্ব শিমুলিয়া গ্রামের মো. জসীম উদ্দিন। সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমাম আল মেহেদী এসব নিশ্চিত করে জানান, ভ্যানচালক হাসেম হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের ছেলে নুরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে এঘটনায় জড়িত ওসমান ও জলিল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে শহীদুল ইসলাম ও জসীম উদ্দিন নামে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি বলেন, ঘটনার মূল পরিকল্পনাকারী ওসমানের সঙ্গে ভিকটিম হাসেমের স্ত্রী সুফিয়া আক্তারের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সুফিয়াকে বিয়ে করার উদ্দেশ্যে ওসমান ভিকটিম হাসেমকে হত্যার পরিকল্পনা করেন। এজন্য ওসমান ভ্যানচালক হাসেমকে হত্যার উদ্দেশ্যে শহীদুল ও জসীমকে ২০ হাজার টাকা দিয়ে ভাড়া করেন। ২৩ জুন রাত ১০টার দিকে হাসেমকে তাস খেলার কথা বলে একটি বাড়িতে ডেকে নিয়ে যান ওসমান। পরে পরিকল্পনা অনুযায়ী ওসমান, জসীম ও শহীদুল মিলে হাসেমের চোখ, হাত বেঁধে প্রথমে কিল-ঘুসি, লাথি ও পরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পাশের পাট ক্ষেতে ফেলে রেখে যান। পরদিন সকালে স্থানীয়রা হাসেমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied