ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৭-৭-২০২৩ দুপুর ৪:২৬
নেত্রকোণার খালিয়াজুরীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান খালিয়াজুরীর থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী সদরের কুড়ি হাটি এলাকার এক ছেলে শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মৃত শিশুটি কুড়িহাটি এলাকার মোঃ হান্নান মিয়া ছেলে মোঃ সোহাদ (৬)। 
 
স্থানীয়রা জানান, শুক্রবার (৭ জুলাই) বেলা এক ঘটিকার সময় বাড়ির পাশে হাওড়ের পানিতে শিশুটি একা পানিতে গোসল করতে নামে। শিশুটির বাবা বাড়ীতে নেই, শিশুর মা অন্য আরেক কোলের শিশু নিয়ে ঘরে ঘুমিয়ে থাকে। অনেক সময় ধরে শিশুকে না পেয়ে বিভিন্ন বাড়ীতে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ীর পাশে হাওড়ের পানিতে শিশুটিকে পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে  স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 
 
এ বিষয়ে খালিয়াজুরী থানার উপ- পরির্দশক  মোঃ আকিকুল ইসলাম বলেন, সুরতহাল তৈরী করছি।  তবে এটা একটা দূর্ঘটনা। তিনি আরও বলেন,শিশুটির বাবার আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির  বাবা মায়ের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার