ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

‘ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি’, তামিম প্রশ্নে লিটন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২৩ দুপুর ৪:৩৪

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ক্রিকেট অঙ্গনে মেঘ ছাড়া বৃষ্টি নয় বজ্র্যের মতো আঘাত হেনেছে। তার অবসরে বিসিবি বৃস্পতিবার দীর্ঘ রাত পর্যন্ত জরুরি সভা করেছে। অনুমিতভাবেই তামিম ইস্যুতে উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। 

ওই উত্তাপে চোখ কিছুটা সরে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ের ম্যাচ থেকে। শেষ দুই ম্যাচের নেতৃত্বভার পাওয়া লিটন দাসকে শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে দিতে হলো তামিম ইস্যুতে একাধিক প্রশ্নের উত্তর।  

‘তামিম অবসর নেবে জানেন কিনা, কখন জেনেছেন।’ ‘তামিম না থাকার প্রভাব দলে পড়বে কিনা।’ ‘তামিমকে মিস করবেন কিনা।’ এমন প্রশ্নে শুরুতে সহজে উত্তর দেওয়ার চেষ্টা করলেও পরে বিরক্ত হলেন লিটন। বলেই বসলেন, ‘ভাই, আমি এখানে এসেছি কালকের ম্যাচ নিয়ে কথা বলতে। আপনারা যদি তামিম বিষয়ে প্রশ্ন করেন, তাহলে আমার মনে হয় বোর্ড প্রেসিডেন্ট বা কোচের এখানে আসা উচিত ছিল।’ 

বিরক্ত হওয়ার আগে অবশ্য তামিম ইস্যুতে কিছু কথাও বলেছেন তিনি, ‘আমি জানতে পেরেছি, গতকাল দুপুর ১টার দিকে। তার সঙ্গে অনেকদিন খেলেছি, আমরা কেউ বুঝতে পারিনি তিনি এমন সিদ্ধান্ত নেবেন।’ তামিমকে মিস করার প্রশ্নে বলেন, ‘মিস করবো কিনা বলা কঠিন। কারণ আজ আমি এখানে আছি কাল ইনজুরির কারণে নাও থাকতে পারি। কেউ আমাকে মিস করবে না, কারণ নতুনরা চলে আসবে। তবে তিনি থাকলে ভালো হতো।’ 

এরপরই তামিম ইস্যু রেখে ম্যাচ নিয়ে কথা বলার আহ্বান করেন লিটন, ‘তিনি এখন দলে নেই। আমার মনে হয় না, এই টপিকে আমাদের আর কথা বলার দরকার আছে। যে নেই তাকে নিয়ে কথা বলার দরকার আছে বলে আমি মনে করি না। তার চেয়ে বরং ভবিষ্যতে কী করতে পারি তার দিকে ফোকাস রাখা দরকার।’ 

তামিমের অবসর ইস্যু ভুলে তারা ম্যাচে মনোযোগ রাখতে চান বলেও উল্লেখ করেছেন লিটন, ‘উনি কিন্তু বলে গেছেন, দলের প্রতি ফোকাস রাখতে। আমরা সেটাই করছি।’ এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিটন লিখেছেন, ‘আমরা দলের জন্য খেলবো, দল সবকিছুর আগে।’

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত