ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

স্মার্ট স্বাস্থ্য সেবা গ্রহণ করছে সরকার : প্রতিমন্ত্রী পলক


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৭-৭-২০২৩ দুপুর ৪:৪২
 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সরকার স্মার্ট স্বাস্থ্য সেবা গ্রহণ করেছে। পেপারলেস ও ক্যাশলেস পদ্ধতি ও গ্রহণ করা হচ্ছে। ১০০ টি উপজেলায় পাইলট প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। কারো কাছে নগদ অর্থ না থাকলেও তা প্রদান করার সুযোগ পাবে।
স্মার্ট বাংলাদেশে স্মার্ট হেলথ, স্মার্ট  সিটিজেন, স্মার্ট ইকোনমিকস, স্মার্ট সোসাইটি গড়ে তোলা হবে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশের মডেল হবে বলে তিনি আশাব্যক্ত করেন। 
 
তিনি আরো বলেন, কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রীর অনন্যা অবদান। যার কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনার। বিগত সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলো। মানুষ স্বাস্থ্য সেবা পেতো না। সিংড়ায় ৫০ টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা পাচ্ছে গ্রামীণ জনগন।বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলার আধুনিক রুপ ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার  উদ্যোগ গ্রহণ করেছে। তা বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার। 
 
পলক এমপি আরো বলেন, ১৪ বছর আগে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবহেলিত ছিলো। মানুষ স্বাস্থ্য সেবা পেতো না। 
এক্সরে মেশিন ছিলো না। আজ ডিজিটাল এক্সরে মেশিন হয়েছে , তিনটি এ্যাম্বুলেন্স হয়েছে। ৫০ শয্যার উন্নীত হয়েছে। সিংড়া হাসপাতাল এখন মডেল হাসপাতাল। টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। পর্যাপ্ত ডাক্তার নার্স রয়েছে। মানুষ সেবা পাচ্ছে। ১৫ হাজার রোগী টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছে। চক্ষু ভিশন সেন্টার চালু করেছি। 
 
তিনি আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার বিজয়ী হলে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ১০০ শয্যার উন্নীত করার প্রতিশ্রুতি দেন। 
 
আইসিটি প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনের শুভ উদ্বোধন করেন। এর আগে তিনি পরিবার পরিকল্পনা বিভাগের উর্ধমুখী ভবন উদ্বোধন করেন। 
 
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত)  আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন  প্রমুখ। 

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন