পাঁচবিবিতে সুইডেনের কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
পাঁচবিবিতে সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআনুলকারীম অবমাননা ও আগুণে পোড়ানোর প্রতিবাদে এবং সুইডেনের সকল পণ্য বর্জন ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে আল খিদমাহ্ উলামা ত্বলাবা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৬ জুলাই বাদ আছর পাঁচবিবি বাইতুন নূর জামে মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। শহর প্রদক্ষিণ শেষে গোহাটী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে এসে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আল খিদমাহ্ উলামা ত্বলাবা পরিষদের হাফেজ মাওলানা বোরহান উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হামিদ। বক্তব্য রাখেন হাফেজ জামিল আহম্মেদ, মাও: সাইফুল ইসলাম, মাও: আব্দুল ওয়াদুদ, মাও: আখতার হোসাইন, মাও: মামুনুর রশিদ, মাও: ওমর ফারুক, মুফতি জোবাইর মাহমুদ, হাফেজ ইব্রাহিম সবুজ, মাও: ইসতিয়াক হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হাফেজ রাজিবুল হাসান, হাফেজ মিজানুর রহমান ও হাফেজ নুরনবী হোসেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’