ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে রাস্তা পাড়াপারের ব্যবস্থা রাখার দাবিতে জনসভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৭-৭-২০২৩ বিকাল ৬:৩৮
সিরাজগঞ্জের রায়গঞ্জের  রাস্তা পারাপারে চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার ও ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই ) বিকালে চান্দাইকোনা উন্নয়ন কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য অধ্যাপক ড.আব্দুল আজিজ। 
 
চান্দাইকোনা উন্নয়ন কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিপি ফেরদৌস সরকার শামিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,সহ সভাপতি সাইদুল ইসলাম চাঁন, শেখ শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ভিপি আমিনুল ইসলাম শিহাব, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা যুব লীগের সভাপতি জিহাদুল ইসলাম মাইকেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস,সাধারণ সম্পাদক আল আমিন সরকার প্রমুখ।জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি বলেন,আপনাদের সকল সমস্যার বিষয়ে দেখবো। আশা করি আপনাদের প্রাণের দাবি পূরণ হবে, আপনারা শুধু নৌকা মার্কায় ভোট দিবেন। এসময় রাজনৈতিক,ব্যবসায়ী,সমবায়ী, শ্রমিক নেত্রীসহ সর্বস্তরের জনসাধারণ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে জনসভায় অংশ করেন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার