ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৭-৭-২০২৩ রাত ৯:২৬

জয়পুরহাটের আক্কেলপুরে ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় আনুমানিক ২৭ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আক্কেলপুর রেলওয়ে স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে আউটার সিগনালের উত্তর পার্শ্বে মহিলা কলেজের দক্ষিণ পার্শ্বে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিটির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রেলওয়ে স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে আউটার সিগনালের কাছে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পার্শ্বে পার্ববতীপুর থেকে আসা ঢাকা গামী ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় আনুমানিক ২৭ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে রেল স্টেশনে ও শান্তাহার রেলওয়ে পুলিশে খবর দেয়। তার পরণে জিন্স প্যান্ট এবং স্ক্যান সিমেন্ট কম্পানি কর্তৃক প্রদেয় নীল রংয়ের গেঞ্জি ছিল।
এ বিষয়ে আক্কেলপুর রেল ষ্টেশনের দায়িত্বরত মাষ্টার হাসিবুল ইসলাম বলেন, ‘পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর ঈদ স্পেশাল ট্রেনে হয়ত ব্যক্তিটি কাটা পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। ট্রেনটির যাত্রাবিরতী আক্কেলপুরে নেই। বিকাল ৫টা ৪৭ মিনিটে আক্কেলপুর স্টেশনে থ্রু পাস করে ট্রেনটি। আউটার সিগনালের উত্তর পার্শ্বে ওই যুবক কাটা পরেছে বলে স্থানীয় সূত্রে জানতে পারি’।
আক্কেলপুর মহিলা কলেজ সংলগ্ন রেল গেইটের দায়িত্বরত গেইট ম্যান রূপা আক্তার বলেন, ‘শুক্রবার বিকালে ওই যুবক আউটার সিগনালের কাছে রেল ব্রিজের উপর বসে ছিল। ট্রেন আসতে দেখে ছেলেটি রেল লাইনের উপর থেকে নামতে গিয়ে ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলেই মারা যায়’।
শান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোন পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ