মাশরাফিকে বিশ্বকাপের মেন্টর চেয়েছেন তামিম
আবেগের বশে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে হয়তো মানসিক কষ্টেই ছিলেন তামিম ইকবাল। বিষয়টি ভালোভাবেই বুঝতে পারছিলেন তাঁর কাছের মানুষজন। তবে সে খারাপ লাগা কেটে যেতে ২৮ ঘণ্টাও লাগেনি। প্রধানমন্ত্রীর উদ্যোগে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন তামিম। এর পেছনে বড় ভূমিকা রয়েছে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। তিনিই তামিমকে নিয়ে গেছেন গণভবনে। কৃতজ্ঞতাস্বরূপ তামিমও ক্রিকেট মাঠের এ অগ্রজের জন্য কিছু একটা করতে চেয়েছেন।
বাঁহাতি এ ওপেনার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন, মাশরাফিকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের মেন্টর হিসেবে নিয়োগ দিতে। প্রধানমন্ত্রীও তাতে প্রাণবন্ত সাড়া দিয়েছেন বলে জানান তামিম। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাঁকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই। প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, ‘অবশ্যই, মাশরাফি যাবে।’ মাশরাফি ভাইকে তিনি প্রস্তুত থাকতেও বলে দেন।”
মাশরাফির সঙ্গে তামিমের সম্পর্ক যে ভালো তা আরও একবার প্রমাণ হলো গতকাল। দেশের ক্রিকেটের উদ্ভূত পরিস্থিতিকে স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এই উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হলে মাশরাফি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ওর সঙ্গে যোগাযোগ করতে। আমি তাকে বলেছি যে, ‘তামিমকে আমি নিয়ে আসছি আপনার কাছে।’ আমার দায়িত্ব ছিল ওকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া। চেয়েছি যে, ও গিয়ে মনের কথা বলুক। মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা আছে, সেটা তিনি বলবেন। তার পর যে সিদ্ধান্ত হওয়ার, হবে।’
একটি সিরিজ চলাকালে তামিমের অবসরের সিদ্ধান্তকে ভুল মনে হয়েছে মাশরাফির কাছে। তাঁর মতে, ‘তামিমের বয়স এখন ৩৪ বছর। এখনও পাঁচ হাজার রান করার সুযোগ আছে তার। সবচেয়ে বড় কথা, ব্যক্তির চেয়ে দেশের ক্রিকেট আগে। সামনে বিশ্বকাপের মতো বড় ইভেন্টে খেলতে হবে। তার মতো অভিজ্ঞ একজন ব্যাটার থাকলে ভালো হবে দলের জন্য। কে বলতে পারে, বিশ্বকাপে ৫০০ রান করবে না। এ কারণে আমি খুশি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তবে তাকে ফিট হয়ে খেলায় ফিরতে হবে। অবসর থেকে সরে এলেই তো হবে না, আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো ফিট থাকতে হবে। তাকে এখন এই চ্যালেঞ্জ নিতে হবে।’
এমএসএম / এমএসএম
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি
অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ
দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম
গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি
ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?
বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক
যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল
মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার
জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’