চন্দনাইশের বরমায় কর্মহীন হাজার পরিবারকে খোরশেদ আলম টিটুর ত্রাণ সহায়তা
বিশ্ব মহামারী করোনা ভাইরাসের প্রাদুভার্বে লকডাউন ও অতিবৃষ্টিতে ঘরবন্দি চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নিম্নআয়ের অসহায়, দুস্থ প্রায় এক হাজার পপরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সাবেক তুখোড় নেতা মো খোরশেদ আলম টিটু। আজ সোমবার (২ আগস্ট) সকালে বরমা কেশুয়াস্থ আবদুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠান মো. জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রলীগ নেতা খোরশেদ আলম টিটু।
এ সময় উপস্থিত ছিলেন- চন্দনাইশ থানার ইন্সেপেক্টর (তদন্ত) মজনু মিয়া, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলী ফারুকী, আ’লীগ নেতা মো. মাহাবুুবুল আলম, বাহাদুর, সিরাজুল ইসলাম, শওকত মেম্বার, মো. আবু রিদুয়ান, রফিক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য বরাতুল হাসান বাবু, মিজান। উদ্বোধন করেন দেলোয়ার হোসেন।
এ সময় খোরশেদ আলম টিটু বলেন, বিশ্ব মহামারী করোনায় ভাইরাস দেশের মানুষকে বিধ্বস্ত করে ফেলেছে। সরকারি ত্রাণসামগ্রীর পাশাপাশি সমাজের বৃত্তবানরা এগিয়ে এলে সমাজের নিম্নআয় ও কর্মহীন মানুষের দুঃখ-দুর্দশা অনেকটা লাঘব হবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাস্ক পরিধান করে সরকারি নিদের্শনা মেনে চলুন।
এমএসএম / জামান
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম