শতভাগ ভূমিহীন মুক্ত ঘোষণা রায়গঞ্জ উপজেলা, তিন পরিবারের ঝুপড়ি ঘরে বসবাস
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোর নদীর তীরে নলকা ইউনিয়নের কায়েম গ্রাম । আর এ গ্রামে প্রায় ১ হাজার ৫ শ লোকের বসবাস থাকলেও জায়গা-জমি না থাকাই অন্যের জমিতে ভাঙা টিন আর পলিথিন দিয়ে জরাজীর্ণ অবস্থায় কোনো রকম ঝুপড়ি ঘর বানিয়ে বসবাস করছে অসহায় তিনটি পরিবার।
তাদের ভাগ্যে জোটেনি সরকারি বরাদ্দের কোন ঘর। সেখানে নেই পানীয় জলের ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ও বিদ্যুৎ। আধুনিক সভ্যতার এই যুগে এমন মানবেতর জীবনযাত্রা একেবারেই বিরল।
সরেজমিনে গিয়ে কথা হয় এই তিনটি পরিবারের সাথে, উপজেলার নলকা ইউনিয়নের নলকা কায়েম গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের সন্তান হযরত বেল্লাল(৬৩),ইব্রাহীম খলিল(৬৭),শিরিয়া বেগম(৬৫) তাদের জায়গা জমি না থাকায় নলকা কায়েম গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে থাকা অন্যের জমিতে ঝুপড়ি ঘরেই বসবাস করছেন। সরকারি ঘর পাওয়ার বুকভরা আশা নিয়ে অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘরের বরাদ্দ না থাকায় হতাশ তিনটি পরিবারের সদস্যরা।
অসহায় ভুমিহীন হযরত বেল্লাল, ইব্রাহিম খলিল ও শিরিয়া বেগম বলেন, আমরা নলকা কায়েম গ্রামে জন্ম গ্রহন করেছি, আমাদের কোনো জায়গা- জমি নাই। তাই প্রাইমারি স্কুলের সঙ্গে থাকা অন্যের জমিতে পলিথিন ও ভাঙ্গা টিন দিয়ে ঝুপড়ি ঘরে কোন মতো ছেলে মেয়েদের নিয়ে বসবাস করলেও। এখন জমির মালিক আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছে আমরা এখন থাকবো আর যাবো কোথায়। মুজিববর্ষে অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেলেও আমরা ভূমিহীন হয়েও ঘর পাইনি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমাদের থাকার মতো ব্যবস্থা করে দেয়।
নলকা কায়েম গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, এই পরিবার তিনটি নলকা কায়েম গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের সন্তান।তাদের কোনো জায়গা জমি না থাকায় আমাদের স্কুলের পাশ্বে আবুল কালাম আজাদের সামান্য একটু জমির উপর দীর্ঘ দিন যাবৎ ভাঙ্গা টিনের ঝুপড়ি ঘর তুলে বসবাস করছে।তাদের নলকা কায়েম গ্রামে পা ফেলানোর মত কোনো জায়গা নেই। তাই সরকারের কাছে অনুরোধ এই পরিবার গুলোকে থাকার মত ঘর বাড়ী করে দিলে মানবেতর জীবন থেকে আশার আলো দেখতো।
নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন,আমি তাদেরকে চিনি, এখন আমার কাছে সরকারী কোনো ঘর নেই।ঘর আসলে তাদেরকে দেওয়া হবে। রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৃপ্ত কর্ণা মন্ডল বলেন,পরিবার তিনটিকে ইউএনও অথবা এসিল্যান্ড অফিসে আবেদন করতে বলেন। সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার