ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কেশবপুরে মালিকের বিরুদ্ধে ভাড়াটিয়ার দোকান ভাংচুর, লুটপাটের অভিযোগ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৮-৭-২০২৩ দুপুর ২:২৯

বাজারে মালিকের বিরুদ্ধে ভাড়াটিয়ার দোকান ভাংচুর, লুটপাট ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজার। যে কোন সময় রক্তাক্ত সহিংসতার ঘটনা ঘটার আশংকা করছেন ওই বাজারের ব্যবসায়ীরা।
জানা গেছে, উপজেলার মঙ্গলকোট গ্রামের মৃত ছাদের আলী সরদারের ছেলে আব্দুস সালাম সরদার ৮৪ নং বসুন্তিয়া মৌজার আর এস ৩৪৫ দাগের সাড়ে ৭ শতক জমি মালিক মিজানুর রহমানের নিকট থেকে গত ৪ জুন হতে পরবর্তী ৫ বছরের জন্য চুক্তিপত্রের মাধ্যমে ভাড়া নিয়ে সমিলের ব্যবসা পরিচালনা করে আসছেন। একটি কুচক্রী মহলের ইন্ধনে বৃহস্পতিবার সকালে মিজানুর রহমানের নেতৃত্বে তার ভাই আমিনুর রহমান, মোস্তাফিজুর রহমানসহ একটি রাজনৈতিক দলের যুব সংগঠনের শতাধিক নেতাকর্মীদের ভাড়া করে এনে সন্ত্রাসী স্টাইলে আব্দুল সালাম সরদারের সমিলের ঘর ভাংচুর লুটপাট ও দখলের চেষ্টা করে। দখলকারীরা সমিলের মালামাল ভাংচুর, নৌকা তৈরির সেড, কাঠের গোডাউন ভাংচুর করে এবং ক্যাশ ঘরের তালা ভেঙ্গে ২ লক্ষ ৫৫ হাজার টাকা লুটপাটসহ ৫ লক্ষধিক টাকার ক্ষতি করেছে। এছাড়াও হামলাকারীরা ভাড়াটিয়া আব্দুস সালামের ঘর ভাংচুর করে নতুন করে ঘর নির্মানের চেষ্টা করে। খবর পেয়ে কেশবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে দখলকারীরা পালিয়ে যায়। এসময় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভাড়াটিয়া আব্দুস সালাম বলেন, মিজানুর রহমানের নেতৃত্বে একটি রাজনৈতিক দলের যুব সংগঠনের শতাধিক নেতাকর্মীদের ভাড়া করে এনে আমার মিল ভাংচুর ও লুটপাট এবং দখলের চেষ্টা করা হয়েছে। এতে নগত ২ লক্ষ ৫৫ হাজার টাকা সহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 
এবিষয়ে জমির মালিক মিজানুর রহমান বলেন, আমি ও আমার স্ত্রী রেহেনা পারভীন ওই জমি আব্দুস সালামকে ৫ বছরের জন্য লিজ দিয়েছিলাম। ও্ই জমিতে ঘর নির্মান করার জন্য জায়গা ছেড়ে দিতে বলা হলেও তারা জায়গা ছাড়েনি।  
মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান বলেন, ওই জমি ইউনিয়ন পরিষদে সালিশের মাধ্যমে চেয়ারম্যান ও উভয়পক্ষের উপস্থিতিতে অব্দুস সালামকে ২০২৭ সাল পর্যন্ত লিজ দেয়া হয়েছিল। ভাংচুর, লুটপাট ও দখলের চেষ্টার বিষয়টি তিনি কেশবপুরের এমপিকে জানাবেন বলে জানান।  
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। উভয়পক্ষের কাগজপত্র দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি