ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় আদালতের নোটিশ না দিয়ে ভেঙ্গে দেয়া হলো বসতভিটা, বিপাকে ৪ টি পরিবার


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৮-৭-২০২৩ দুপুর ২:৫২

নাটোরের সিংড়া উপজেলার ৬নং হাতিয়ান্দহ ইউনিয়নের ৭নং ওর্য়াড চকলাড়ুয়া গ্রামে আদালতের কোন নোটিশ না দিয়ে ৪ টি পরিবারের ১৪টি ঘড় ভেঙ্গে ফেলায় বিপাকে ঐসব পরিবারগুলো। অনেকটা খোলা আকাশে বসবাস করছে ঐ পরিবারগুলো। ৬০ বছর থেকে বসবাস করা ঐ পরিবারদের কোনো নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযান করা নিয়ে প্রশ্ন সকলের। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির মালামাল এলোমেলো পড়ে আছে। এর মধ্যে রান্না করছে মহিলারা। সাংবাদিকদের দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন ৮০ বছরের বৃদ্ধা। রাবেয়া বেওয়া বলেন, প্রায় ৯ বছর আগে আমার স্বামী আলহাজ্ব মৃত নুর মোহাম্মদ মারা যায়। আমরা ৭০ বছর আগে চকলাড়ুয়া গ্রামের মকিম সরদারের পুত্র মৃত নজিবরের কাছ থেকে ৪৭/৪৫,৪৭/৪৬ নং দাগের জায়গা ক্রয় করি ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস করছি। আমাদের খাজনা খারিজ সব করা আছে। অথচ রাতারাতি কি হলো বুজলাম না। যেখানে আমার স্বামী মারা গেছে, সেখানেই আমি মরবো, তবুও ভিটা ছাড়বো না। 

জানা যায়, বুধবার সকাল ১১ টার সময় কোর্টের আদেশ আছে বলে আমিন দিয়ে জমি মাপা শুরু করে এরপর এসে ৪ টি বাড়িতে আমিন দিয়ে জমি মাপার সাথে সাথে ঘরের আসবাবপত্র সরিয়ে নিতে বলে। ক্ষতিগ্রস্ত পরিবার মোফাচ্ছেল হক, মজনু প্রামানিক, আ: রহিম মোল্লা, হারান আলী মোল্লা, খলিল সরদার জানান, কোর্ট থেকে নাজির এসে বলে যে আপনাদের বাড়ি কোট থেকে ভাঙ্গার অর্ডার আছে তাড়াতাড়ি মালামাল সরিয়ে ফেলুন অনেক অনুরোধ করার পরেও তারা বাড়ি ভাঙচুর শুরু করে।

ঐ পরিবারগুলো জানায়, আমাদের হাতে কোট থেকে কোন নোটিশ আসে নাই। কোর্টেরে আদেশ যদি হয়ে থাকে তাহলে আমরা নোটিশ পেলাম না কেন, আমাদের দলিল সম্পত্তি আমরা তো আর খাস জমিতে বসবাস করি না যে কোট কাকে নোটিশ দিলো আর নোটিশ টা কে রিসিভ করে আমাদের কেউ না জানিয়ে একতরফা ডিগ্রী নিল আমরা এই চার পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাননীয় আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট

রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান