সাটুরিয়ায় ধলেশ্বরী নদীতে ডুবে কৃষক নিখোঁজ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রাজৈর খেয়াঘাটে পারাপারের সময় ধলেশ্বরী নদীতে ডুবে শাজাহান মিয়া নামে এক কৃষক নিখোঁজ হয়েছে। শনিবার সকালে উপজেলার গোপালপুর রাজৈর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
এঘটনায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়েও ওই কৃষকের মরদেহ উদ্ধার করতে পারেনি ডুবুরিদল।
নিখোঁজ শাহাজান মিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর বউ বাজার গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, শাজাহান মিয়া গরুর জন্য ঘাস কাটার জন্য সকাল সোয়া ৭টার দিকে চরতিল্লির চরে যান। ঘাস কাঁটা শেষ করে সকাল ৯টার দিকে খেয়া পার হওয়ার সময় তিনি মাঝ নদীতে পরে যান। এসময় নদীতে প্রবল স্রোত থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
রাজৈর খেয়াঘাটের পাটনি মো. রুবেল মিয়া বলেন, সকালে রাজৈর ঘাট থেকে ওপারে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন তিনি। ঘাস কাঁটা শেষ করে ঘাঁসের বুঝা মাথায় নিয়ে নৌকায় ওঠেন। খেয়া মাঝ নদীতে এলে প্রবল স্রোতের মুখে পরতে হয়। সে সময় নৌকা ঢেউয়ে ঢুলতে থাকলে নদীতে পরে যায় শাহাজান মিয়া। তাকে উদ্ধারের চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়। পরে ডুবুরিদল খরব দেওয়া হয়।
এয়ারহাউজ ইন্সপেক্টর ফায়ার সার্ভিস শিবালয় মানিকগঞ্জের ইনচার্জ মো. মুজিবুর রহমান বলেন, আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। তবে নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ বিঘ্ন ঘটছে। ধারণা করা হচ্ছে মরদেহটি প্রবল স্রোতের কারণে অনেক দুরে ভেসে যেতে পারে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied