ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

গুরবাজের সেঞ্চুরি, ৩১ ওভারেও উইকেটের দেখা নেই বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৭-২০২৩ দুপুর ৪:৪৩

আফগানিস্তানের দুই ওপেনার রীতিমত ছেলেখেলা খেলছেন বাংলাদেশি বোলারদের নিয়ে। ৩১ ওভার পার হয়ে গেছে ইনিংসের, এখন পর্যন্ত ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে পারেনি টাইগাররা।

এরই মধ্যে রহমানুল্লাহ গুরবাজ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১০০ বলেই তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন আফগান ওপেনার। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১৯১ রান। গুরবাজ ১০৩ আর ইব্রাহিম জাদরান ৬১ রানে অপরাজিত আছেন।

চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাই টস জেতার পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেননি অধিনায়ক লিটন দাস। বরং, আফগানিস্তানকে বেকায়দায় ফেলতে বল হাতে তুলে নেন বাংলাদেশ অধিনায়ক।

কিন্তু আফগানদের বেকায়দায় ফেলা দূরে থাক। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানকেই আউট করতে রীতিমত ঘাম ঝরছে টাইগারদের। শুধু জুটি গড়াই নয়, মারমুখী ব্যাটিংয়ে আফগানিস্তানকে এগিয়ে নিচ্ছেন দুই ওপেনার।

উইকেট ফেলার মত খুব কঠিন কোনো বলই করতে পারেনি বাংলাদেশের বোলাররা। মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, সাকিব আল হাসান কিংবা মেহেদী হাসান মিরাজরা একের পর এক বোলিং করে গেলেও আফগান ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে পারছেন না।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত