ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৯-৭-২০২৩ বিকাল ৫:২০

চট্টগ্রামের রাউজানে সড়ক পারাপারের সময় এতটি দ্রুতগামী অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় সৈয়দ মুহাম্মদ শফি (৮১) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। (৯ জুলাই) রবিবার সকাল ৯টায় দিকে রাউজান পৌরসভার মিয়া চৌধুরী ঘাটায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টায় তিনি মারা যান। নিহত শফি রাউজান পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা গ্রামের আবুদ্দার বাড়ির সৈয়দ মারেকের ছেলে। তিনি ১ ছেলে ৪ মেয়ে সন্তানের জনক। স্থানীয়রা জানান,  রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডে একটি মসজিদে খতমে গাউসিয়া তেলোয়াত করে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে বাইকের ধাক্কায় তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ বলেন, সড়ক পার হওয়ার সময় বাইকের ধাক্কায় শফি নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান