মানিকগঞ্জে পুলিশ সদস্য আহত,গণধোলাইয়ে ডাকাত নিহত
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া মেঘশিমুল এলাকায় ডাকাতি করে পালানোর সময় গণধোলাইয়ে অজ্ঞাতনামা এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ডাকাতের আক্রমণে রাকিব হাসান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাকিব হাসান মানিকগঞ্জ সদর থানায় কর্মরত আছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৮ জুলাই) দিবাগত রাত সোয়া ২ টার দিকে যানবাহন থামিয়ে ডাকাতি করছিলো ৬-৭ জনের একটি ডাকাত দল। ডাকাতির শিকার হওয়া লোকজন ৯৯৯ -এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ডাকাতদের ধাওয়া দেয়। ধাওয়া দেওয়ার সময় কনস্টেবল ওই ডাকাতকে ধরে ফেলে। পুলিশের হাত থেকে পালাতে ওই ডাকাত পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় স্থানীয় লোকজন ও যানবাহনে থাকা লোকজন ডাকাতকে গণধোলাই দেয়। পরে ডাকাতকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুর রউফ সরকার বলেন, ডাকাত ধরতে গিয়ে পুলিশ কনস্টেবল রাকিব গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ডাকাতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied