কুলাউড়ায় বাকিতে পণ্য না দেওয়ায় দোকানিকে মারধর লুটপাট : হাসপাতালে মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় দোকানের বকেয়া টাকা চাওয়ায় ও বাকিতে পণ্য না দেওয়ায় মারধরের শিকার হয়ে মোহাম্মদ নজাক আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। রবিবার (৯ জুলাই) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গত ২৯ জুন (ঈদের দিন) সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পুষাইনগর বাজারে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৯ জুন সন্ধ্যায় পুষাইনগর বাজারে নজাক আলীর দোকানে পণ্য কিনতে যান একই এলাকার পারভেজ, ফয়সল ও মান্না। নজাক আলী তাদের কাছে বকেয়া টাকা চাওয়ায় এবং বাকিতে পণ্য দিবেন না বলায় ক্ষিপ্ত হয়ে পারভেজ, ফয়সল ও মান্নাসহ ৬/৭ জন মিলে নজাক আলীর ওপর হামলা চালায় ও লুটপাট করে। এ সময় নজাকের ভাই মফিজ আলীও আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।চিকিৎসা শেষে গত ৩ জুলাই নজাক আলী বাড়িতে ফিরলে শনিবার (৮ জুলাই) রাতে নজাকের শারীরিক অবস্থার অবনতি হলে আবারও মৌলভীবাজার সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার সকালে মারা যান। মারধরের শিকার মফিজ আলীও মৌলভীবাজার সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নজাক আলীর বড় ভাই নিয়ামত আলী। তিনি জানান, এ ঘটনায় পারভেজ, ফয়সল ও মান্নাসহ ৬/৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, নজাক আলী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন