ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ২৬ লক্ষাধিক টাকার হেরোইনসহ গ্রেফতার ৫


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-৭-২০২৩ দুপুর ১:১৫
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২৬ লাখ ১০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলার ডিবি পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলো- মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত (ঢাকুয়াপাড়া) এলাকার মোঃ ওয়াসিম, বড় সুরুন্ডী এলাকার আবুল হোসেন, পশ্চিম দাশড়া এলাকার মোঃ রিদুল হোসেন, চরমত্ত (গাবতলীর মোড়) এলাকার মুন্নাফ বেপারী ও পশ্চিম দাশড়া এলাকার মোঃ বিপুল মিয়া।
 
এদের মধ্যে ১নং আসামীর নামে ১০টি, ২নং আসামীর নামে ৬টি ও অন্যদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। 
 
সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত (ঢাকুয়াপাড়া) ও হিজলী কাচারীমাঠ বাজার এলাকায় অভিযান চালিয়ে ডিবির এসআই মো বিল্লাল হোসেন ভূঞাঁ ও এসআই আসাদ মিয়া মাদক কারবারীদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২৬১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদককের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব