ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সরকারি দপ্তরে অনুলিপি প্রেরণ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১০-৭-২০২৩ দুপুর ১:২৮

মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে চট্টগ্রাম জেলা পরিষদ, চন্দনাইশ উপজেলা,পৌরসভার মেয়র,উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন গাছবাড়িয়া দুর্লভপাড়া এলাকার মৃত হাজী আহমদ মিয়ার ছেলে আছহাব উদ্দিন নামের এক ভুক্তভোগী। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,আছহাব উদ্দিনের ছেলে মো.গিয়াস উদ্দিন চট্টগ্রাম জেলা পরিষদ হতে ইজরা মূলে হাশিমপুর মৌজার বি.এস.খতিয়ান নং-৭,বি.এস.৪৪৭ দাগের আন্দর ১৫ফুট বাই ৮ফুট জমিতে দোকান নির্মাণ করে ২০০৮ সাল হতে ২০২৩ সাল দখল ভোগ করে আসছেন। উক্ত জমিতে আছহাব উদ্দিন টিনের একটি খাবারে হোটেল করে তার ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। তিনি ইজরা নেয়ার পর থেকে প্রতি বছর নির্দিষ্ট সময়ের মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদে ইজরা বাবদ খাজনা পরিশোধ করে আসছে। তবে বেশ কয়েক বছর ধরে জেলা পরিষদের ইজরা দেয়া এই জমিটি পৌরসভার দুর্লভপাড়া এলাকার ৯নং ওয়ার্ডের মৃত বখতিয়ার মিয়ার মেয়ে তৈয়বা কতার নামে এক মহিলা তার জমি বলে দাবী করে আছহাব উদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে নানান ভাবে হয়রানী মূলক কর্মকান্ড,হুমকি-দুমকি দিয়ে আসছে। সর্বশেষ তৈয়বা আকতার ইজরাকৃত জমিটি ইজরা না পাওয়ায় আছহাব উদ্দিন ও তার পরিবারের উপর চওরা হয়ে গত ১০/০৩/২০২১ সালে বিজ্ঞ আদালতে চাঁদাবাজি মামলা সাজিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি চলমান অবস্থায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ,৭ম আদালতে বিচার নিষ্পত্তির জন্য প্রেরণ করেন।এমতাবস্থায় নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে অনুলিপি প্রেরণ করেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ