জুড়ীতে মটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের
মৌলভীবাজার জেলার জুড়ীতে ঈদে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন কলেজ ছাত্র ফাহিম আহমদ তাহমিদ (১৭)। নিহত ফাহিম উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরিপুর গ্রামের আনোয়ার হক আনু'র ছেলে। তিনি উপজেলার হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। রবিবার (৯ জুলাই) রাতে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কলেজ ছাত্র মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের তৃতীয় দিন রবিবার (২ জুলাই) মটর সাইকেল নিয়ে দুই বন্ধু সহ ঘুরতে বের হন ফাহিম। পাশ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের পূর্ব হাতলিয়া এলাকার জুড়ী- বড়লেখা আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ফাহিম গুরুতর আহত হয়। পরে সাংবাদিক হারিছ মোহাম্মদ তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে পরিবার উন্নত চিকিৎসার জন্য সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করান। হাসপাতালে আট দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার (৯ জুলাই) রাতে মৃত্যু বরণ করে। ফাহিম ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে জানা যায়।
ফাহিমের বাবা আনোয়ার হক আনু জানান, মটর সাইকেলের সাথে সংঘর্ষে আমার ছেলে নিহত হয়েছে। সংঘর্ষের পর অন্য সাইকেলের চালক তাকে রাস্তায় ফেলে চলে যান। আহত হওয়ার পর কেউ সহযোগিতায় এগিয়ে না আসায় ঘটনাস্থলেই আমার ছেলে অনেকটাই মৃত্যুর দিকে দাবিত হন। অবশেষে ৮ দিন চিকিৎসাধীন অবস্থায় গত রাতে ছেলে ফাহিম মারা গেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, ফাহিম খুব একটি ছেলে ছিল। সড়ক দুর্ঘটনায় অকালেই এ কলেজ ছাত্রের মৃত্যুতে আমরা শোকাহত।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন