ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

তারাগঞ্জে শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১০-৭-২০২৩ দুপুর ৪:১৯
রংপুরের তারাগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট বিতরণ করা হয়েছে। উপজেলার ১৫ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৯০ জন শিক্ষার্থীকে একটি করে ট্যাবলেট দেওয়া হয়েছে। 
 
সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে ওই ট্যাবলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম