২১ দিনেও থানায় হয়নি মামলা
ডুমুরিয়ার পল্লীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে জখম
ডুমুরিয়ার কোমরাইল ধামালিয়া বটতলা মোড়ের পাষন্ড স্বামী জাহাঙ্গীর আলম মিঠু স্ত্রী জোসনাকে যৌতুকের দাবিতে পিটিয়ে গুরুত্র আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার ২১ দিন পরেও থানায় মামলা না হওয়ায় ভ’ক্তভোগি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানাবেন বলে শোনা যাচ্ছে। ঘটনাস্থলে যেয়ে এবং থানায় দেয়া লিখিত অভিযোগ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, কোমরাইল গ্রামের ধামালিয়া বটতলা এলাকার জাহাঙ্গীর আলম মিঠু(৪২)এর সাথে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার চরকুলিয়া বড়ঘাট গ্রামের মৃত গনি গাজীর মেয়ে জোসনা বেগম(৩৮) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই তাকে তার স্বামী নির্যাতন করে আসছে। তাওে সংসাওে ১৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত ২০ জুন রাত আনুমানিক সাড়ে ৮ টায় ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে মিঠু তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় মারাত্মক ক্ষত হয়। এ ঘটনায় জোসনার ভাই মোঃ ওবায়দুল ইসলাম এবং ভ’ক্তভোগি নিজে প্রথক দুটি আবেদন করেছেন ডুমুরিয়ায় থানায়। তাদের অভিযোগ গত ২১ দিনে ডুমুরিয়া থানা কোন ব্যবস্থা গ্রহন করেনি। এ ব্যাপারে চেচুঁড়ি পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই জাহাঙ্গীর আলম বলেন, জোসনার স্বামী তাকে মারপিট করার সত্যতা পাওয়া গেছে। এখনও মামলা নেয়া হয়নি কেন এমন পশ্নের উত্তর এড়িয়ে যেয়ে বলেন, স্থানীয় চেয়ারম্যান বলেছে ঘটনাটি মিমাংসা করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ