ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা সুলতানুল কবির চৌধুরীর স্মরণ সভা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২৩ বিকাল ৫:২২

চট্টগ্রাম-১৬ বাঁশখালী’র সাবেক সাংসদ,বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান  ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুলতানু-উল-কবির চৌধুরীর ৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী তানজুর সভাপতিত্বে পৌরসভাস্থ গ্রীণপার্ক কনভেনশন হলে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুরুল আলম ও মোঃ ফারুক হোসাইন সিকদারের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী,চট্টগ্রাম জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার (অর্থ) বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বাঁশখালীর সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরী,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ হাশেম, বাঁশখালীর সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী,মোঃ সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার,সাহেদুর রহমান সাহেদ, আতাউল করিম,আব্দুল ওয়াজেদ সিদ্দিকী, জহির উদ্দিন চৌধুরী মুহাম্মদ বাবর,মোঃ আবু ছালেক,মোঃ খালেকুজ্জামান।

এতে বক্তব্য রাখেন মোঃ নাছির উদ্দীন,সুমন দত্ত, শাহাবুদ্দিন রবিন,আশরাফ উদ্দিন, মোহাম্মদ আমিনুল ইসলাম,মোঃ বেলাল উদ্দিন, বখতিয়ার উদ্দিন, মোঃ এনামুল ইসলাম, জমির উদ্দিন, নুরুল আলম সিকদার, ছাত্র লীগ নেতা মঈনুদ্দিন মামুন, অমিত চৌধুরী ওমি,সাদ্দাম হোসেন প্রমূখ। সভায় বক্তারা বলেন বাঁশখালীর সাবেক সাংসদ মরহুম এডভোকেট সুলতান -উল কবির চৌধুরী ছিলেন কর্মী ও জনবান্ধব রাজনৈতিক অঙ্গনের লড়াকু সৈনিক, রাজনৈতিক জীবনে নোংরা রাজনীতিকে মোটেও পছন্দ করতেননা তিনি।এমনকি দূর্নীতিবাজ ও দূর্ণীতিকে একেবারেও নয়।

আওয়ামী রাজনীতির দূরসময়ের আপোষহীন ও  বঙ্গবন্ধুর আদর্শের রাজপথের আপোষহীন ও সাহসী সৈনিক ছিলেন মরহুম সুলতানুল কবির চৌধুরী।তাঁর জীবদ্দশায় বঙ্গবন্ধুর আদর্শে বাঁশখালীতে ঐক্যবদ্ধ আওয়ামী রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, রাজনৈতিক অঙ্গনে সুলতানুল কবির চৌধুরীর ত্যাগ অস্বীকার করা মানি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে অস্বীকার করার শামিল।

তাই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে মরহুম সুলতানুল কবির চৌধুরীর সুযোগ্য সন্তান বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলীর নেতৃত্বে বাঁশখালী আওয়ামী, যুব,ছাত্র, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নৌকার বিজয়ের জন্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা আহবান জানান এবং মরহুম সুলতানুল কবির চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ

ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ

ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক

শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত

শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ

গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক