ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাবি ও কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ১০-৭-২০২৩ বিকাল ৬:১৫
চীনা ভাষা শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং ঢাকাস্থ নর্থ সাউর্থ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার (১০ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে রাবির পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম ও কনফুসিয়াস ইনস্টিটিউটের পক্ষে এর পরিচালক মা জিয়াওয়ান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
 
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
 
এসময় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ এর পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, চীনা ভাষার শিক্ষক হুয়াং জিনরান উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রয়োজনীয় সংখ্যক চীনা ভাষা প্রশিক্ষক রাবিতে চীনা ভাষা কোর্সে পাঠদান করবেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হবে। রাবির ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের মাধ্যমে এই সমঝোতা স্মারক বাস্তবায়িত হবে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য