ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রোগীসহ আহত ২


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ১০-৭-২০২৩ বিকাল ৬:২২

শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধ রোগীসহ ২ জন আহত হয়েছে। আহত আয়াজউদ্দিন ফরাজী (১০০) ও তার পুত্র মো. আবুল কালাম ফরাজীকে (৫৫) ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। সোমবার বিকাল পৌণে ৫ টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘরের কেয়টখালীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকামুখী হাইওয়ে লেনে রোগীবহনকারী অ্যাম্বুলেন্সটি (শরীয়তপুর ছ- ৭১ ০০১০) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপ বেস্টনীর সঙ্গে সজোরে ধাক্কা খায় । এতে অ্যাম্বুলেন্সের বৃদ্ধ রোগীসহ রোগীর স্বজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেন। চালকের অসাবধানতার ফলে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে এমনটাই ধারনা করছেন তারা। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহতদের ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। শরীয়তপুর থেকে অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকায় যাচ্ছিল। হাঁসাড়া হাইওয়ে থানার এসআই আছিফ জানান, আহত একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। অ্যাম্বুলেন্সটি হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান