গবির ফার্মেসী ও আইন বিভাগের নবীনবরণ
সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) এ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফার্মেসী বিভাগ ও আইন বিভাগের সম্মান প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ আয়োজন সম্পন্ন হয়। এসময় বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গবির রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ শুভেচ্ছা জানিয়ে বলেন, 'গণ বিশ্ববিদ্যালয় দিন দিন উন্নতি করছে। ১ বছরের মধ্যে আমরা বৈধ ভিসি পেয়েছি। আমরা কিছুদিন আগে কৃষি অনুষদের অনুমোদন পেয়েছি। গণ বিশ্ববিদ্যালয়কে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করছি।'
আইন বিভাগের নবীন শিক্ষার্থী সাদাত হোসেন শ্রাবণ বলেন, 'আজ থেকে বিশ্ববিদ্যালয় জীবন শুরু তার জন্য আনন্দ হচ্ছে। আশা রাখি আমাদের সিনিয়ররা আমাদের প্রতি আন্তরিক হবেন এবং সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে। বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের পথচলা সুন্দর হবে এই কামনা করছি।'
প্রতিবারের ন্যায় এবারেও ফুল দিয়ে বরন করে নেওয়া হয় নবীনদের। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং সবশেষে মিষ্টি মুখ করানো হয়।
উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ে ১৯৯৮ সালে যাত্রা শুরু করে বর্তমানে ৫টি অনুষদে ১৪ বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারে ফার্মেসী বিভাগে ৭৫জন ও আইন বিভাগে ৫০জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে
নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রমে ৬৪০ কৃষক
বাকৃবি লিও ক্লাবের সভাপতি আসিফ, সম্পাদক জুনায়েদ
পবিপ্রবি শিক্ষকদের হাসিনাকে ফেরানোর তৎপরতা, ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন
উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী
প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন
নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ
গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন