ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

হোয়াইটওয়াশ এড়াতে যেমন হতে পারে টাইগারদের একাদশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৭-২০২৩ দুপুর ১১:৪৬

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আফগানদের লক্ষ্য আরো বড়। রশিদ খানের দল এখন মনস্থির করেছে টাইগারদের হোয়াইটওয়াশ করার দিকে। অন্যদিকে সাকিব আল হাসানদের টার্গেট থাকবে সিরিজের শেষ ম্যাচ জিতে এই ক্লিন সুইপ থেকে নিজেদের রক্ষা করা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে আফগানদের প্রধান কোচ জনাথন ট্রট জানিয়েছিলেন, ৩-০ ব্যবধানেই জিততে চান সিরিজ। আর এমন লজ্জাজনক হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের একাদশ থাকছে দুয়েকটা পরিবর্তন!

গেল ম্যাচের মতো শেষ ম্যাচেও ওপেনিংয়ে দেখা যাবে নাঈম শেখ এবং লিটন দাসকে। শেষ ম্যাচে ১৩ রান করে ফিরে যাওয়া নাঈমের উপর এ ম্যাচেও আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। নাম্বার থ্রিতে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। পাঁচে এবং ছয়ে যথারীতি তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম।

নাম্বার সেভেন নিয়ে এখনো সবার আস্থার জায়গা পুরোপুরি ফিট হয়নি। বর্তমানে এই পজিশনে ব্যাট করা আফিফ হোসেনও পাচ্ছেন না রান। গেল ম্যাচে ফিরেছিলেন গোল্ডেন ডাক করে। তবে শেষ ম্যাচেও তাকে দেখা যাবে এই পজিশনে। আটে মেহেদী হাসান মিরাজ। এবাদতের হোসেনের ইনজুরিতে দলে ফিরতে যাচ্ছেন তাসকিন আহমেদ। গুঞ্জন রয়েছে হাসান মাহমুদের জায়গা খেলবেন শরীফুল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান,  তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত