মেসিকে নিয়ে প্রতি রাতে মধুর স্বপ্ন দেখেন লাপোর্তা
ফ্রি এজেন্ট হওয়ার অনেকদিন হলেও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এখনো ক্লাবের সঙ্গে চুক্তি না করায় ভক্তদের মনে ভীতির সৃষ্টি হয়েছে। তবে সবাইকে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন বার্সেলোনা ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। খুব দ্রুতই মেসি চুক্তিতে আসবেন বলে তিনি জানান। আর মজার ছলে এটাও বলেন যে, তিনি নাকি প্রতিদিন রাতেই মেসিকে নিয়ে মধুর স্বপ্নও দেখেন।
গত ৩০ জুন স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়েছে ফুটবলের জাদুকর লিওনেল মেসির। এরপর এই তারকা ফুটবলার ব্যস্ত ছিলেন কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে। সেখানে সফল একটি টুর্নামেন্ট সম্পন্ন করতে পেরেছেন তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দেশের হয়ে প্রথমবার শিরোপা জেতার স্বাদ পেয়েছেন মেসি।
এরপর থেকেই অরসব সময় স্ত্রী-সন্তানদের সঙ্গে কাটাচ্ছেন তিনি। আর এভাবে প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেল। অথচ এর মধ্যে ক্লাবের সঙ্গে ছয়বারের ব্যালন ডিঅর জয়ীর চুক্তি হওয়ার কথা ছিল। সেটা না হওয়ায় বেড়েছে দুশ্চিন্তা।
তবে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা জানান, সব প্রক্রিয়া ঠিক পথেই চলছে। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা সাধ্যের সব কিছুই করছি। সব এগোচ্ছেও ঠিকঠাক। সব পক্ষই বিশ্বাস করে, নতুন চুক্তিটা হচ্ছেই।’
এ বিষয়ে মেসি এখনো নিজে থেকে কিছুই বলেনি। তবে আর্জেন্টাইন তারকা বার্সেলোনাতেই থাকবেন বলে লাপোর্তা বিশ্বাস করেন। এ বিষয়ে বার্সা সভাপতি জানান, ‘লিও বার্সায় থাকতে চায় এবং আমরা যা পারি তার সবটুকু করব। আসল কথা হলো, এখানে থেকে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়াটাই তার কাছে অগ্রাধিকার পাচ্ছে। আর এজন্য আমাদের খুশি হওয়া উচিত।’
খানিক পরেই একটু মজাই করলেন লাপোর্তো। আর বলেন, ‘প্রতি রাতেই আমি মেসিকে নিয়ে মধুর স্বপ্ন দেখি এবং আশা করি এভাবেই দেখে যাব।’
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ