ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কামারখন্দে মেয়াদউত্তীর্ণ ইঞ্জেকশন পুশ করার অভিযোগ পল্লী চিকিৎসকের বিরুদ্ধে


শহিদুল ইসলাম কামারখন্দ photo শহিদুল ইসলাম কামারখন্দ
প্রকাশিত: ১১-৭-২০২৩ দুপুর ৩:৪১
সিরাজগঞ্জের কামারখন্দে তিন বছরের বাচ্চাকে অননুমোদিত ও মেয়াদউত্তীর্ণ বড়দের ইঞ্জেকশন পুশ করার অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের বিরুদ্ধে।
 
মঙ্গলবার (১১জুলাই) উপজেলার নুরনগর কাটাখালী বাজারে এই ঘটনা ঘটে। অভিযুক্ত রফিকুল ইসলাম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নুরনগর কাটাখালী বাজারের পল্লী ডাক্তার সফি আহমেদ এর ছেলে।
 
স্থানীয় ও কামারখন্দ থানা সূত্রে জানা যায়, ১১জুলাই সকালে উপজেলার নুরনগর গ্রামের জাহেদুল ইসলামের মেয়ে আমেনা খাতুন(৩) এর পায়ের গোড়ালির উপরের অংশ টিনের সাথে লেগে কেটে গেলে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য কাটাখালী বাজারের পল্লী ডাক্তার রফিকুল ইসলামের কাছে নিয়ে গেল তিনি আমেনা খাতুনের পায়ের কাটাস্থানে নিজেই স্বানীয় অবসের ইনজেকশন দিয়ে সেখানে  ৯টি সেলাই করার পর ফার্মেসীতে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ হুপিংকাশি ও ধনুষ্টংকারের ভ্যাকসিনের ভায়াল থেকে কিছু অংশ শরীরে পুশ করা মাত্র আমেনা খাতুন অচেতন হয়ে পড়লে তার বাবা পল্লী ডাক্তারকে কি ইনজেকশন পুশ করলেন দেখতে চেয়ে ভ্যাকসিনের ভায়াল হাতে নিয়ে দেখেন। ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে গেছে। এই সময় এলাকাবাসীর মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়। বাবা আমেনা খাতুনকে নিয়ে বিভিন্ন জায়গায় ছুটতে থাকেন। শেষমেষ প্রায় ৮ঘন্টা পর আমেনা খাতুনের জ্ঞান ফিরে আসে। এই ঘটনায় বাদী হয়ে বাবা জাহিদুল ইসলাম কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। এবং তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার আশা করেন।
 
স্বানীয় বাসিন্দা আজাদ ও সফিকুর রহমান বলেন, এর আগেও একাধিকবার এই ধরনের অবৈধ ঔষধ রফিকুল ডাক্তার বিক্রি করেছেন। এবার সে শিশু বাচ্চার জীবন নিয়ে খেলেছে। আমরা এর বিচার চাই।
 
বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বিজয় বলেন, এই ঔষধটা ডিপথেরিয়া ও ধনুষ্টঙ্করের জন্য ব্যবহার করা হয়। এটা শুধুমাত্র ধনুষ্টংকারের জন্য ব্যবহার করা যাবে না । পাশাপাশি এই ভ্যাকসিনটা কিশোর ও বড়দের জন্য ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে শিশুদের জন্য এটা প্রযোজ্য নয়। আবার এই ভ্যাকসিনের মেয়াদ আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে যা ব্যবহার করা যাবে না।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়