ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মেডিকেল টেকনোলজিস্ট হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১১-৭-২০২৩ দুপুর ৪:১১

নোয়াখালীর বেগমগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট দৌলতউজ্জামান জয় (৩২) হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার মো. রিয়াজ (২৫) উপজেলার পৌর হাজীপুর এলাকার ইসমাইলের ছেলে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-১১ সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ২০২০ সালের ১৩ মে সন্ধ্যায় চৌমুহনীর লাইফ কেয়ার হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান জয়কে মো. রিয়াজসহ তিনজন চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় ডেকে নেয়।  এরপর তার মাথায় ও কানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে ১৫ মে সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গত ৩ জুলাই এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামি সোহরাব হোসেনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত