চিকিৎসক-নার্স না থাকায় নোয়াখালীর ছয় হাসপাতালকে জরিমানা
নোয়াখালীর মাইজদী শহর ও বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ছয়টি প্রাইভেট হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না থাকাসহ নানান ধরনের অপরাধে ছয়টি হাসপাতালকে তিন লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার অসীম কুমার দত্ত সহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র হালনাগাদ না থাকা, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকায় শাইনিং মেডিকেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইলকে ৫০ হাজার টাকা , চৌমুহনী মেডিকেল সার্ভিস প্রাইভেটের পরিচালক জোবায়ের হোসেনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, গ্রীন লাইফ হাসপাতাল প্রাইভেটের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হায়দারকে ৩০ হাজার টাকা, জেনারেল শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আহম্মেদ স্বপনকে ৫০ হাজার, মর্ডান প্যাথলজিক্যাল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসানকে ৩০ হাজার টাকা ও ইউনিক ডায়গনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, নোয়াখালীতে প্রায় পাঁচ শতাধিক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। যার অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করে তাদের ব্যবসা চালিয়ে আসছে। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন সময় চিকিৎসা নিতে আসা রোগীরা ভুল চিকিৎসাসহ নানা হয়রানির শিকার হন। জনসাধারণকে ভুল চিকিৎসাসহ নানা হয়রানির শিকার হতে রক্ষার্থে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন