ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বিএনপি নৈরাজ্য সৃষ্টি করলে জবাব দেবে জনগণ : পরিবেশমন্ত্রী


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২৩ বিকাল ৫:৫২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘‘বাংলার মানুষের ভাগ্যোন্নয়নের সংকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি জোট উন্নয়নকে বাধাগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করতে ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। তবে তাদের কোনো ষড়যন্ত্রই আর বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে দেশের জনগণ বিএনপিকে এর জবাব দেবে।’’
আন্দোলনরত বিরোধীদলগুলোর উদ্দেশে পরিবেশমন্ত্রী বলেন, ‘‘আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে জনগণ যাদের সমর্থন দেবে, তারাই দেশ পরিচালনা করবে, তাই অযথা নৈরাজ্য সৃষ্টি করবেন না।’’
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের বড়লেখা আদালত এলাকা থেকে শাহবাজপুর রেল গেট (উত্তর চৌমুহনী) পর্যন্ত ২ হাজার ৭০০ মিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে এই কাজে সরকারের ব্যয় হচ্ছে ৩৪ কোটি টাকা।
পরিবেশমন্ত্রী বলেন, ‘‘চলমান উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তার দূরদর্শী নেতৃত্বে পরিকল্পনা মতো বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে। দেশের অভাবনীয় উন্নয়নের জন্য বিশ্বনেতারও শেখ হাসিনার প্রশংসা করছেন।’’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন