কলেজ ছাত্রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ইনজামুল ইসলাম উৎসবের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনের মহাসড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কলেজের বাংলা বিভাগের প্রভাষক নুরুজ্জামানের নেতৃত্বে মানব বন্ধন চলাকালে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী জানিয়ে বক্তব্য রাখেন- শিক্ষার্থী লাবিব, শাওন, আল রাব্বিসহ অন্যরা।
এসময় তারা বলেন, গত ৬ জুলাই বৃহস্পতিবার প্রতিদিনের মতো নালিতাবাড়ী পৌর শহরের ফোটন কোচিং সেন্টার থেকে পড়াশোনা শেষে রাত আটটার দিকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি যোগানিয়া বাইটকামারী যাচ্ছিল ইনজামুল। এসময় তার পিতা তাজুল ইসলামের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ ফজলুর রহমানের নির্দেশে তার স্ত্রী, ছেলেসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইনজামুলের পথ রোধ করে। পরে ইনজামুলকে এলোপাথারি বেধড়ক মারধর করে এবং কোপায়। এতে মাথা ও দুই পা’সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত হয় ইনজামুল। এসময় তার চিৎকার-চেচামেচিতে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে তাকে প্রথমে নালিতাবাড়ী ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বক্তারা আরও জানান, হত্যার উদ্দেশ্যে হামলা, টাকা চুরি ও প্রাণ নাশের হুমকীর ঘটনায় কলেজ ছাত্র ইনজামুলের পিতা তাজুল ইসলাম বাদী হয়ে গত ৯ জুলাই নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার পর আসামীরা গা ঢাকা দেওয়ায় কেউ গ্রেফতার হয়নি।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied