কাঁচপুরে ছুরিকাঘাতে বড় ভাই নিহত ছোট ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে আপন দুই ভাই ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হয়েছেন। ছুরিকাঘাতে এক ভাই নিহত হয়েছে অপর ভাই আশংঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাদের আত্নীয় গোলাম মোস্তফা জানান, চট্টগ্রাম জেলার পটিয়া থানার ক্ষীণঘাটা গ্রামের হোসাইন মিয়ার ছেলে আরমান হোসেন রোহান (২২) ও রিপন (২০) চাকরির জন্য সোমবার রাতে চট্টগ্রামের পটিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়। গতকাল মঙ্গলবার ভোরে তাদেরকে আমার রিসিভ করার কথা ছিল। তাই কাঁচপুরে গিয়ে তাদের না পেয়ে ফোন দেই। তারা ফোন রিসিভ করলে চিৎকার শুনতে পাই। বিষয়টি পুলিশের টহল টিমকে জানালে তাদের সহযোগিতায় পার্শ্ববর্তী একটি সেতুর ওপর দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই আরমান হোসেন রোহান মারা যায়। সে চট্টগ্রামের মাইফুলা কবির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ছোট ভাই রিপন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। ছোট ভাই রিপনের বরাত দিয়ে তিনি আরও জানান, বাস থেকে কাঁচপুর নামার পর কয়েকজন ছিনতাইকারী তাদেরকে পাশের একটি সেতুতে নিয়ে যায়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু দিয়ে দিতে বলে। তারা না দিয়ে প্রতিবাদ করলে ছিনতাইকারীরা দুই ভাইয়ের পেটে ছূরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে কোন কিছু ছিনিয়ে নিতে পারেনি ছিনতাইকারীরা। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যা¤েপর ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, রোহানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত রিপনের অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার