ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

বিএনপিকে চোখের ডাক্তার দেখাতে বললেন পরিবেশমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১১-৭-২০২৩ রাত ৯:৪৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু সরকারের উন্নয়ন বিএনপি চোখ দেখছে না। সরকারের উন্নয়ন দেখতে হলে বিএনপিকে চোখের ডাক্তার দেখাতে হবে।
মন্ত্রী মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বীরমুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক চত্বর চৌমুহনীতে "পিএমপি ( সড়ক- মেজর)  এর আওতায় জুড়ী- লাঠিটিলা (আর-২৮২) আঞ্চলিক মহাসড়কের নাইট চৌমুহনী থেকে খাদ্য গুদাম পর্যন্ত ১১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১১২০ মিটার নবনির্মিত সড়কের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ সরকারের সময়ে যে উন্নয়ন হয়েছে তার দশ ভাগের একভাগও হয়নি বিএনপি সরকারের সময়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তর করার যে ঘোষণা দিয়েছেন সে লক্ষ্যেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ সরকার কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের নতুন নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

জুড়ী উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি  মোঃ মাসুক মিয়া, সহ-সভাপতি এডভোকেট আব্দুল খালিক সোনা, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক মোঃ শাহ আলম, যুবলীগ নেতা সাইফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন প্রমুখ। এছাড়া এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান

নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও

সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন

প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী মীর হেলাল