ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে কুকুরে কামড়ানো অসুস্থ গরুর মাংস বিক্রির পায়চারা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ২:৪৯

মানিকগঞ্জে কুকুরে কামড়ানো অসুস্থ ৬ মাসের গর্ভবতী গাভী জবাই করে বিক্রির চেষ্টাকালে মাংস ব্যবসায়ী ও গরুর বেপারিকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিন মণ মাংস জব্দ করা হয়েছে।

 মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাংস ব্যবসায়ী সাগর আলীর দোকান থেকে ওই অসুস্থ গরুর তিন মণ মাংস জব্দ করা হয়। এসময় মাংস ব্যবসায়ী সাগর আলীকে ১ লক্ষ টাকা ও গরুর বেপারি সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

 আসাদুজ্জামান রুমেল বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ঘিওর থেকে একটি পিকআপ ভ্যানে কুকুরের কামড়ে অসুস্থ গর্ভবতী গাভী জবাই করে বিক্রির জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে কসাই পট্টিতে নেয়া হচ্ছে। এরপর আমাদের টিম অভিযানে নামে। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে মাংস বোঝাই পিকআপটি সাগর আলীর বাড়িতে নিয়ে রাখে। বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার সকাল ৭ টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অভিযুক্ত ব্যবসায়ী সাগর আলীর দোকানে অভিযান চালিয়ে দোকানে বিক্রয়ের জন্য সংরক্ষণ করা প্রায় ৩ মণ মাংস জব্দ করা হয়। পরে সাগর আলীর স্বীকারোক্তি অনুযায়ী গরুর বেপারি সাগরকে স্পটে হাজির করা হয়। সে অতিমুনাফার লোভে অসুস্থ গরুটি ৫৫ হাজার টাকায় ক্রয় করে সাগর আলীর কাছে বিক্রয় করেন। 

তিনি আরো জানান, জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অপকর্ম করবে না মর্মে অভিযুক্ত দুই ব্যবসায়ীর কাছে মুচলেকা নেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব