ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

খুলনা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত তিন রোগী ভর্তি


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ১১:১৮

খুলনা অঞ্চলে করোনার মধ্যে ডেঙ্গু হানা দিয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে খুলনা মেডিকেলে চলছে ডেঙ্গু ওয়ার্ড তৈরির প্রস্তুতি।

খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার ভোর পৌনে ৪টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সজীব (৩২) নামে এক রোগী ভর্তি হয়েছেন। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জের কচুবুনিয়ার দেলোয়ারের ছেলে। এদিন সন্ধ্যা ৬টার দিকে একই জেলার রামপাল উপজেলার বাশতলী এলাকার অপুর ছেলে অতিস (৪) নামে এক শিশু ভর্তি হয়েছে। এছাড়া রাত ৯টার দিকে নড়াইলের লোগাগড়ার লুটিয়া এলাকার কানু ঘোষের ছেলে লিংকন ঘোষ (১০) খুমেক হাসপাতালে ভর্তি হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল ইসলাম বলেন, খুলনায় এখনো ডেঙ্গুর প্রভাব বিস্তার করেনি। তবুও আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। হাসপাতালের দুটি স্থান নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ১০ শয্যার একটি ওয়ার্ড প্রস্তুত করা হবে। আগামী বৃহস্পতিবার (৫ আগস্ট) চিকিৎসকদের সাথে বৈঠক করে ডেঙ্গু ওয়ার্ডের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লেটেলেট প্রদান কার্যক্রম নিশ্চিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সেল্ফ সেপারেটর মেশিন প্রয়োজন, যার মাধ্যমে সুস্থ মানুষের রক্ত হতে প্লেটেলেট আলাদা করে প্রয়োজনে ডেঙ্গু আক্রান্তদের শরীরে দেয়া যাবে।

এমএসএম / জামান

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;