ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জুড়ীতে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান: আটক তিন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১২-৭-২০২৩ রাত ১০:৫৫

মৌলভীবাজার জেলার জুড়ীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী টাস্কফোর্স এর পক্ষ থেকে অভিযান পরিচালনা করা করেছে। বুধবার (১২ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানের সময় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কন্টিনালা এলাকা থেকে বেলাগাঁও গ্রামের সামাদ মিয়ার ছেলে ফারুক আহমেদ (২৮) কে ২ পিস  ইয়াবাসহ আটক করে। পরে তাকে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে ৭ দিনের সাজা ও ২০০ টাকা জরিমানা করেন। এছাড়া  কামিনীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মনতৈল গ্রামের আব্দুস সালামের ছেলে রুহুল আমিন অরফে আকরাম হোসেন (৩৮)  ও রত্না চা বাগানের মনোরঞ্জনের ছেলে
গৌতম সূর্যবংশী অরফে দিবা (২৭) কে ৩০০ গ্রাম গাঁজা, ৮ পিস ইয়াবা ও ১ টি কলকীসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে জুড়ী থানায় মাদক আইনে ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার